রাজারহাটে ধানের শীষ মার্কায় ভোট চাইলেন যুবনেতা রায়হান কবীর

 


রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২৬/০২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদের পক্ষে গণসংযোগ করেন কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি রায়হান কবীর।
সোমবার(১০নভেম্বর)রাতে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া বাজারে গণসংযোগকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং  আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় সাধারণ ভোটারের কাছে ভোট চান। গণসংযোগের পুর্বে নাজিমখান ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের সাথে  মত-বিনিময়কালে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর
বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও রাষ্ট্রগঠনে যে উনিশ দফা কর্মসূচী ঘোষনা করেছিলেন সেই ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে যুব সমাজকে সম্পৃক্ত করেছেন।তেমনিভাবে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১দফার যে কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে যুব সমাজকে  অগ্রণী ভূমিকা পালন করবে বলে সেই লক্ষ্যে যুবদলের নেতৃত্ববৃন্দের সঙ্গে আলোচনায় সমাজের সর্বস্তরের যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে এসব কথা বলেন যুবনেতা রায়হান কবীর।মতবিনিময় ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস,সদস্য সচিব নয়ন আলী,যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম লায়ন,সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সদস্য সেকেন্দার আলী লিমন,
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল চৌধুরী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,নাজিমখান ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব সাজু মিয়া,যুগ্ম আহ্বায়ক কাজল,সদস্য রাহেনুল ইসলাম সহ তৃনমূল  নেতাকর্মীরা।

Post a Comment

Previous Post Next Post