ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর সকালে আমেনা ময়েন আলিম মাদ্রাসা ও মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধুনট থানার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক ব্লাড ক্যাম্পেইনের অংশ হিসেবে এটি তৃতীয় ইউনিয়নে পঞ্চম ক্যাম্পেইন। দিনব্যাপী এই ক্যাম্পেইনে ৪০০-রও বেশি শিক্ষার্থী ও স্থানীয় মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং অনেকে রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চিফ মেন্টর হানজালা আজাদী। উদ্বোধন করেন আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতি আশেকে এলাহী শিবলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা ময়েন আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হেলাল উদ্দিন, ভাইস প্রিন্সিপাল মো. শাহাদাত হোসেন, মুলতানি পারভীন স্কুলের প্রধান শিক্ষক মো. আফসার আলী, ফ্রিল্যান্সার কামরুল ইসলাম নিবিড় আহমেদ ও স্থানীয় চিকিৎসক ডা. মো. জাহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ছানোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হা. রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ-ডোনার সম্পাদক আরিফুল ইসলাম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা সাঈদ আহমদ, সদস্য ফজলে রাব্বী ও তারিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
Tags
সারাদেশ
