রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বিলকিছ বেগমের কথা অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম না করায় রোগীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, রাজারহাটের বোতলার পাড় গ্রামের আব্দুল্লাহ আল মামুন রওশনের স্ত্রী মোবাশ্বিরিন খাতুন খুশি ৪ মাসের গর্ভবতী। বুধবার সকালে রওশন তার স্ত্রী ও মা রওশন আরা বেগমকে (৬০) সঙ্গে নিয়ে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ১১ টার দিকে গিয়ে দেখতে পান ঐ হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিলকিস বেগম চেম্বারে নেই।নির্ধারিত চেম্বারের বাইরে সারি সারি রোগী বসিয়ে রেখে ডাক্তার টিএসওর রুমে বসে খোশ গল্প করছিলেন। ঘন্টাখানেক পর রওশন তার স্ত্রীকে চেম্বারে পাঠিয়ে দিলে ডাক্তার কোনো কিছু না দেখেই রোগীকে আল্ট্রাসনো করতে বলেন। মোবাশ্বেরা খুশি জানান তার সদ্য আল্ট্রাসনোর কাগজ দেখালে ডাক্তার বিলকিস বেগম ক্ষিপ্ত হয়ে বলেন ওসব রিপোর্ট তিনি দেখবেন না,আবার আল্ট্রাসনো করতে হবে।
ঘটনা বোঝার জন্য রওশনের মা তার পুত্রবধুকে পুনরায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ঐ ডাক্তার রওশনের বৃদ্ধা মাকে বলেন যে আপনি রোগী দ্যাখেন, আমার কাছে নিয়ে এসেছেন কেনো! ডাক্তারের অসৌজন্যমূলক আচরণে বৃদ্ধা অসুস্থ বোধ করলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন।
উল্লেখ্য, রওশনের মা হাই প্রেশারের রোগী এবং শারীরিকভাবে অসুস্থ।মায়ের সঙ্গে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার প্রতিবাদে প্লাকার্ড হাতে হাসপাতালের সামনে অবস্থান নেন মোবেশ্বিরিন খুশির স্বামী আব্দুল্লাহ আল মামুন রওশন।
এ বিষয়ে রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায় নি।
Tags
সারাদেশ
