উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
উলিপুরের গুনাইগাছ আন্ত: ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন -১ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। ২৪ শে অক্টোবর ২০২৫ ইং তারিখে বিকেল ৪:০০টায় গুনাইগাছ ইউনিয়নে নাগড়াকুড়া বাজারের পাশ্ববর্তী টি বাধ সংলগ্ন ফুটবল মাঠে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আসর বসে।
স্থানীয় একটি সামাজিক সংগঠন ভয়েস অফ গুনাইগাছ এর প্রতিষ্ঠাতা ও সিইও সামাজিক আন্দোলনের নেতা স্থানীয় যুব সমাজের আইকন বিপ্লব আনসারীর সার্বিক তত্ত্বাবধায়নে এই ফুটবল টুর্নামেন্টের আসর শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে উলিপুর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান সাকসেস রেসিডেনসিয়াল স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন করা হয়।নজর কাড়া ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনে উপস্থিত দর্শকদের হৃদয় ছুয়ে যায়।সাকসেস রেসিডেনসিয়াল স্কুলের ডিসপ্লে প্রদর্শনের দিক নির্দেশনা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকার।
উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে এলাকাবাসীর পক্ষ থেকে কুড়িগ্রাম ২৭ উলিপুর ৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী ও দৈনিক বায়ান্নর আলোর পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।প্রধান অতিথি হিসেবে মাঠে প্রবেশ করার প্রাক্কালে উপস্থিত দর্শক ও ডিসপ্লেতে অংশ গ্রহণ করা সাকসেস রেসিডেনসিয়াল স্কুলের শিক্ষার্থীরা হাত নাড়িয়ে ও অভিবাদন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুস সোবহান কে বরণ করে নেন।
উদ্বোধনী খেলায় গুনাইগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাজির চক ফুটবল একাদ্বশ এবং ৫নং ওয়ার্ড নেফরা নন্দি ফুটবল একাদ্বশ মুখোমুখি হন।
৯০ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪নং কাজির চক ফুটবল একাদ্বশ ২-১ গোলে ৫নং নেফরা নন্দি ফুটবল একাদ্বশ কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন।
জমকালো আয়োজনের মধ্যমনি স্থানীয় যুবকদের আইকন বিপ্লব আনসারী বলেন স্থানীয় সমাজ কে মাদক মুক্ত ও মোবাইলের ভয়ংকর ক্যাসিনো জুয়া খেলা থেকে বিরত রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করেছি।খেলাধূলায় তরুণ ও যুবসমাজ ব্যস্ত সময় পার করলে এই যে সামাজিক অবক্ষয়ের যে অসামাজিক কাজ গুলো আছে সেখানে তারা আর জড়িয়ে পড়বে না।
পাশাপাশি প্রতি বছর এই খেলার আয়োজন ধারাবাহিক ভাবে করে যাবো।
সাকসেস রেসিডেনসিয়াল স্কুলের নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকার বলেন স্থানীয় তরুণ ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ব্যস্ত রাখতে হবে,যাতে করে তারা কোন রকম অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে না পারে,সেই লক্ষে তার স্কুলের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের অংশীজন হতে ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করেছেন।
খেলার প্রধান অতিথি আব্দুস সোবহান বলেন আজকে আমাকে যে সম্মান তারা দেখালো সত্যিই আমি অভিভূত।আমি যদি এমপি হতে পারি আমার এলাকার একজন তরুণ ও যুবকও যেন বিপদগামী না হন তার জন্য প্রতি বছরেই এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করবো।
অনুষ্ঠানে সাকসেস রেসিডেনসিয়াল স্কুলের শিক্ষার্থীদের ডিসপ্লে ও নৃত্য পরিবেশ দেখে মুগ্ধ হয়ে তাদের পুরুস্কৃত করার ঘোষণা দেন।
খেলার সার্বিক তত্ত্বাবধায়ন করেন শাহজাহান সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহানুর আলম ফুলু সরকার,
সভাপতি গুনাইগাছ ইউনিয়ন জাতীয় পার্টি,সোলাইমান আলী, সাধারণ সম্পাদক গুনাইগাছ ইউনিয়ন জাতীয় পার্টি ও আবুল কালাম আজাদ সাজু মিলিটারি, সাংগঠনিক সম্পাদক গুনাইগাছ জাতীয় পার্টি প্রমুখ।
