ধুনট, বগুড়াঃ বগুড়ার ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার বড়বিলা ইট ভাঁটা খেলার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট - শেরপুর
সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। সম্মানিত অতিথি বগুড়া জেলা ও শেরপুর উপজেলার বিএনপি নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী।
আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম,ধুনট উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম টগর, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গোসাইবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন রতন সহ প্রমুখ।
