নেত্রকোনায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত গ্রিন ইউনিভার্সিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুমিত আয়াত সাহিদার বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজন ব্যক্তি লিখিতভাবে অভিযোগ করেছেন বলে জানা গেছে।

অভিযোগকারীরা হলেন হারুন, ফয়সাল, সালাউদ্দিন, রশিম, মিজান, সামিম, রাব্বি ও জসিম। তারা দাবি করেছেন, রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতি দেখিয়ে উক্ত নেত্রী তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন এবং পরবর্তীতেও মামলার ভয় দেখিয়ে আরও অর্থ দাবি করেছেন।

একাধিক সূত্রের দাবি, অভিযুক্ত নেত্রী ব্যক্তিগত সম্পর্ক ও বিভিন্ন অজুহাতে আর্থিক সুবিধা গ্রহণ করে থাকেন। এছাড়া তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে তিনি পূর্বে সংগঠন থেকেও বিতর্কের মুখে পড়েছিলেন।

ভুক্তভোগীরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ভয়ভীতির মধ্যে ছিলাম। এখন প্রশাসনের কাছে আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই।”

এ বিষয়ে অভিযুক্ত রুমিত আয়াত সাহিদার বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন।

Post a Comment

Previous Post Next Post