রূপসায় তারুণ্যের উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসা উপজেলায় তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গত ১২ নভেম্বর সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা সভাপতির বক্তব্যে বলেন- আমাদের উদ্দেশ্য  তরুণ সমাজকে একত্রিত করা, তাদের মধ্যে ঐক্য ও সহযোগিতা গড়ে তোলা এবং দেশের সংস্কৃতি ঐতিহ্য উদযাপন করা। তরুণদের উদ্ভাবনী শক্তি কে উৎসাহিত করতে তারুণ্যের উৎসব উপলক্ষে এ বছর ফুটবল খেলা, ক্রিকেট খেলা, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সকল প্রতিযোগিতা আগামী ২০ থেকে শুরু এবং ২২ নভেম্বর শেষ হবে। বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রজেক্ট অফিসার মো. জাকারিয়া, আইচগাতী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, নৈহাটী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, টিএসবি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাফুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, প্রভাষক বাশির আহমেদ লালু, প্রভাষক মেজবাহ উদ্দিন সেলিম, শিক্ষক আব্দুল কাদের, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম পাইক, ছাত্র প্রতিনিধি তাজুল ইসলাম, ফাহাদ গাজী, সুহান শেখ, তামিম হাসান লিওন প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post