লন্ডনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত




আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজতর করা এবং তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে লন্ডনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পলিসি ফর গুড গভরনেন্স ইউকের আয়োজনে শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইস্ট লন্ডনের বাংলাদেশ প্রেসক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পলিসি ফর গুড গভরনেন্সের কো-অর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহাবুবুর রহমান, ব্যারিস্টার মেহনাজ মান্নান, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন, রাজনীতিবিদ নাসির আহমেদ শাহিন এবং নাজমুল হুদা সাগর। তারা নির্বাচন কমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও নীতিমালার বিষয়ে মতামত উপস্থাপন করেন।

আলোচকরা প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে ভোটপ্রক্রিয়া জটিল না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post