ধুনটে বিএনপির আলোচনা সভা



ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে পাঁচথুপি আমতলা এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন। বিএনপি নেতা ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আইনজীবী রেজানুল হক ঠান্ডু।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, সাবেক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রশাসক আকতার হোসেন সেলিম, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শাহীন, রেজাউল করিম টুন্টু, বিএনপি নেতা শাহীন আকতার শাহীন, মকবুল হোসেন খান, যুবদল নেতা বুলবুল আহমেদ মিন্টু, জুয়েল রানা, এনামুল হক মিদুল রহমান, এরশাদ আলী, ইউনুস আলী, লুৎফর রহমান, নুরু মিয়া, সেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।

এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা হাসান মাহমুদ অপূর্ব, মনির হোসেন, মেহেদী হাসান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post