ইমাম-মোয়াজ্জেমদের মুখে হাসি ফোটালেন যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিক



রূপসা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পক্ষ থেকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ৬২টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নের যুগিহাটি ও শিরগাতি ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের হাতে এই পাঞ্জাবি উপহার তুলে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পাঞ্জাবি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুবনেতা খান সাইফুল ইসলাম, কুতুব উদ্দিন শেখ, রবুল শেখ, মিরাজ মল্লিক, লিয়াকত ঢালী, রফিক মল্লিক প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post