অতসী মন্ডল, হাওড়া:
বাংলা গানের সুরে মধুর এক সন্ধ্যা কাটালেন হাওড়ার সঙ্গীতপ্রেমীরা। মিউজিক ফিভার আয়োজিত সঙ্গীতানুষ্ঠান “আমারে গানেই পাবে আমায়” অনুষ্ঠিত হয় হাওড়ার শরৎ সদন মঞ্চে। আধুনিক বাংলা গান ও স্বর্ণযুগের অমর সুরের মেলবন্ধনে শ্রোতাদের মন জয় করলেন দুই শিল্পী — সঞ্জয় চট্টোপাধ্যায় ও ঝুমকি সেন।
সঞ্জয় চট্টোপাধ্যায় নিজস্ব কথা ও সুরে একের পর এক হৃদয়ছোঁয়া গান পরিবেশন করেন —
“দিনে দিন যায় চলে, রাতে রাত কেটে যায়”, “হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে”, “আমার গানেই পাবে আমায়”, “শতক্ষত আড়াল করে”, “জ্বলন্ত চিতা দেখ জ্বলছে সীতা” এবং “আজ যদি ফিরে ফিরে চাই”— প্রতিটি গানেই মঞ্চে তৈরি হয় বিশেষ আবহ।
ঝুমকি সেন শ্রোতাদের ফিরিয়ে নেন বাংলা গানের স্বর্ণযুগে।
তাঁর কণ্ঠে “ওঠো ওঠো সূর্যাই রে”, “তখন তোমার একুশ বছর”, “কে বাজায় বাঁশিতে”, “এমন মধুর সন্ধ্যা”, “বলো বলো”, “রূপসি বলো না বেশি” ও “আজ তবে এইটুকু থাক”— প্রতিটি পরিবেশনাই ছিল সুরেলা ও প্রাণবন্ত।
নৃত্যায়ন-এর শিল্পীদের সুকৌশল নৃত্য পরিবেশনা সন্ধ্যাকে আরও মনোমুগ্ধকর করে তোলে।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনায় অন্য মাত্রা পান আবির সেনগুপ্ত।
আধুনিকতা ও ঐতিহ্যের সুন্দর মিশেলে এদিনের শরৎ সদন মঞ্চ সত্যিই রঙিন হয়ে উঠেছিল বাংলা গানের সুরে।
