ধুনটে বিএনপি নেতার উদ্যোগে রাস্তা সংস্কার




ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভি। রবিবার সকালে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জোড়া ব্রীজ টু রুদ্রবাড়িয়া ব্রীজ সড়কের কয়েকটি ভাঙ্গা অংশে বালু ও মাটি ভরাট করে রাস্তাটি সংস্কার করা হয়। রাস্তাটি দিয়ে প্রতিদিন তিন গ্রামের ৫ শত মানুষ হাট বাজার সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে।

জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের একমাত্র অবহেলিত গ্রামীন এই  জনপদের চলাচলের ভোগান্তি স্বাধীনতার পর থেকেই বিদ্যামান। অনেক কাঠখড়ি পোড়ানোর পর ২০২২ সালে  রাস্তাটিতে ইটের সোলিং করে দেওয়া হয়। এতে কিছুটা যাতায়াতের দুর্ভোগ লাঘব হলেও সেটি স্থানীয় সমস্যার সমাধান হইনি। রাস্তার এক পাশে উচু বসতবাড়ি থাকায়  অতিবৃষ্টিতে রাস্তাটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী ছিল। দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর নজরে আনলে তিনি ব্যক্তিগত ভাবে সংস্কারের উদ্যোগ নেন।

চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা বলেন, এই রাস্তাটি মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় আসিফ সিরাজ রব্বানী ভাইকে জানাই। তিনি তাৎক্ষণিকভাবে নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post