উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের রূপার খামার
এলাকার গাঙ্গারাম নদীর ওপর নির্মিত একটি ব্রীজ দেবে যাওয়ায় প্রায় ২টি গ্রামের কয়েক
হাজার পথচারীর স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে।স্থানীয়রা জানান,অপরিকল্পিত খাল খননের কারণে অতি বৃষ্টির ফলে ব্রীজের
দুইপার্শ্ব দেবে গিয়ে ব্রীজ টি গঙ্গারাম নদীতে ভেঙে পড়ে। উল্লেখ ২০১১/২০১২ অর্থ বছরে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে ৩৪
মিটার দূর্ঘের এই ব্রীজটি নির্মাণ করা হয়। ব্রীজ টি ধরনীবাড়ী ও দূর্গাপুর ইউনিয়নের সাধারণ মানুষের চলাচলের প্রধান সড়ক
হিসাবে ব্যবহার করে আসছেন।গত বছর গঙ্গারাম নদী খনন করে ক্যানেল বানাতে গিয়ে
ব্রীজের সংযোগ সড়কের মাথার অংশের উইং ওয়ালের মাটি সরে যায়।ফলে ব্রীজের নিচ দিয়ে পানি প্রবাহের গতি বেড়ে
যাওয়ায় ব্রীজের দুই পাশে মাটি সরে যায়।ঝুকিপূর্ণ অবস্থায় ব্রীজটি এভাবে থাকায় গত বছর আব্দুল হানিফ নামের এক পথচারী দূর্ঘটনার
শিকার হন।ব্রীজ থেকে পড়ে ২৫ ফিট পানির নিচে চলে যায়।তার স্ত্রীর চিৎকারের
স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিস কে খবর দিলে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট
ঘটনা স্থলে গিয়ে আব্দুল হানিফ কে উদ্ধার করে।দীর্ঘদিন দুই ইউনিয়নের রাস্তার সংযোগ
ব্রীজ টি এভাবে ঝুকিপূর্ণ থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। বুধবার ২২শে অক্টোবর ২০২৫ ইং তারিখে সকাল ১১:০০টায় উলিপুর
উপজেলার জনমানুষের নেতা উলিপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও উলিপুর ৩ আসনের
জাপার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুস সোবহান ঝুকিপূর্ণ ব্রীজ টি পরিদর্শন
করেন।এসময় স্থানীয়রা ঝুকিপূর্ণ ব্রীজ টি দ্রুত সংস্কারের জন্য আব্দুস সোবহানের
নিকট দাবী জানান।জুলাই আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সদস্য রাকিব
হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন দুই ইউনিয়নের সংযোগ ব্রীজ টি দীর্ঘদিন থেকে ঝুকিপূর্ণ
অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কেউ-ই সংস্কারের উদ্যোগ গ্রহণ করেননি।আজকে যেহেতু লাঙ্গল
মার্কার প্রার্থী আব্দুস সোবহান ভাই এসেছেন আমরা এলাকাবাসী তার মাধ্যমে ব্রীজ টি
দ্রুত সংস্কারের দাবী জানাই।এসময় গন অধিকার পরিষদের ধরনীবাড়ী ইউনিয়ন শাখার সহ
সভাপতি আব্দুর রহিম জানান দীর্ঘদিন ঝুকিপূর্ণ অবস্থায় ব্রীজ টি থাকলেও কোন
রাজনৈতিক নেতা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কাউকে চাপ দেননি।আজ সোবহান ভাই এসেছেন তার
মাধ্যমে দ্রুত ব্রীজ টি সংস্কারের দাবী জানাই।স্থানীয় পথচারী আব্দুর রহিম,সিয়াম ও শফিকুল ইসলাম হৃদয় সাংবাদিক কে জানান,ব্রীজ টি ঝুকিপূর্ণ হওয়ায় সাধারণ পথচারীর ভোগান্তি কয়েকগুন
বেড়েছে।যে কোন মহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। ঝুকিপূর্ণ ব্রীজ টি পরিদর্শনে উলিপুর ৩ আসনের জাপার সংসদ
সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুস সোবহান জানান,আমি
উলিপুরের মানুষের জন্য রাজনীতি করি।আপনারা যদি আমার পাশে থাকেন আমি আপনাদের সাথে
নিয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি করে যত দ্রুত সম্ভব ব্রীজ টির সংস্কারের
ব্যবস্থা করে দিবো। উলিপুর উপজেলা
নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বায়ান্নর আলোর প্রতিবেদক কে জানান গঙ্গারাম ব্রীজ
টির সংস্কারের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি,আশা করছি দ্রুত সংস্কার করা হবে।তবে ব্রীজ টির পরিপূর্ণ কাজ
না হওয়া পর্যন্ত এলাকাবাসীর চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। গঙ্গারাম ব্রীজ টি পরিদর্শ শেষে স্থানীয় তরুণ ও যুবকদের
মাদক ও মোবাইলে ক্ষতিকারক জুয়া খেলা থেকে বিরত রাখতে দুটো ফুটবল উপহার দেন
উলিপুরের জনমানুষের নেতা ও বিশিষ্ট ক্রিয়াপ্রেমী জননেতা আব্দুস সোবহান।
