ধুনটে কৃষকের ঘরে অগ্নিকান্ড, ক্ষতি প্রায় সাড়ে ৩ লাখ



ধুনট, বগুড়া: বগুড়ার ধুনটে চাঁন মিয়া আকন্দ নামের এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ৩ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
জানা যায়,  উপজেলার নিমগাছি ইউনিয়নের নিমগাছী কোদলা পাড়া এলাকার  পোকরা আকন্দের ছেলে গরিব ও অসহায় কৃষক চাঁন মিয়া আকন্দ। শুধুমাত্র গরুর উপর নির্ভর করেই চলে তার সংসার। মঙ্গলবার প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে মশা তারানোর জন্য কোয়েল জ্বালিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে চাঁন মিয়া। রাত অনুমান ৩ ঘটিকায় প্রতিবেশিদের চিৎকারে ঘুম থেকে উঠে তার গোয়াল ঘরে আগুন দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডে কৃষকের ২টি গাভী ১ বাছুর পুড়ে মারা যায়। এতে ওই কৃষকের প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

কৃষক চাঁন মিয়া জানান, প্রতিদিনের মত গোয়াল ঘরে কোয়েল জ্বালিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। রাতে প্রতিবেশিদের ডাক চিৎকারে আমার গোয়াল ঘরে আগুন দেখতে পাই। 

ধুনট থানার এসআই সেলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি কোয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Post a Comment

Previous Post Next Post