খুলনা প্রতিনিধিঃ খুলনার নারী সংগঠক ও অন্যতম সফল নারী উদ্যোক্তা লিন্ডা ফাতেমা তুজ জোহরা আবারও প্রমাণ করেছেন তাঁর সংগঠনিক দক্ষতা ও দৃঢ় মনোবল। তিনি Khulna Online Sellers Group-এর প্রতিষ্ঠাতা এবং ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা আয়োজন করে আসছেন।
প্রতিটি মেলা সফলভাবে সম্পন্ন হলেও ২০২৩ সালে প্রতিপক্ষের ষড়যন্ত্রে বন্ধ হয়ে যায় তাঁর পরিকল্পিত “ফাল্গুন মেলা”, যা খুলনার হোটেল রয়েল ইন্টারন্যাশনালে হওয়ার কথা ছিল।
তবে চড়াই-উতরাই পেরিয়ে ২০২৫ সালের ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আবারও হোটেল রয়েল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয় “নারী উদ্যোক্তা মেলা ২০২৫”। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রমাণ করে— খুলনার নারী উদ্যোক্তা সমাজে লিন্ডা ফাতেমা তুজ জোহরার অবস্থান এখন এক অনন্য উচ্চতায়।
তাঁর নেতৃত্বে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা ২০২৫ ছিল সর্বাধিক সফল আয়োজনগুলোর একটি।
