রংপুরে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টি মত বিনিময় সভা অনুষ্ঠিত



রমজান আলী রংপুর প্রতিনিধি:
শনিবার ২৫ শে অক্টোবর ২০২৫ ইং তারিখে বিকেল ৪:০০ টায় জাতীয় পার্টির রংপুর- ৪ (পীরগাছা,কাউনিয়া) আসনে
জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী নির্বাচন নিয়ে "নর্থ ভিউয়ে" এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দ ও রংপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ পীরগাছা ও কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা  সকলে ঐক্যমত হয়েছেন,,
রংপুর- ৪ (পীরগাছা,কাউনিয়া) আসনে আবু নাসের শাহ মাহবুবুর রহমান কে দলীয় প্রতীক লাঙ্গল মার্কায় মনোনয়ন দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের নিকট সুপারিশ করবেন।

আজকের মত বিনিময়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সভাপতি রংপুর মহানগর জাতীয় পার্টি এবং সাবেক মেয়র রংপুর সিটি করপোরেশন মোস্তাফিজার রহমান মোস্তফা।
কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির আলী। 
কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহবায়ক মোঃ আজমল হোসেন লেবু।
কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক। 
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম।
কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।
এছাড়াও 
পীরগাছা ও কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা সকলে উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post