মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনটে ২দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট। বৃহস্পতি ও শুক্রবার ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,মসজিদ, মাদ্রাসা, কবরস্থান,মন্দির ও ইউনিয়ন পরিষদসহ রাস্তাঘাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশে বিভিন্ন প্রজাতির ফলজ ও সৌন্দোর্য বর্ধক বৃক্ষ রোপণ করা হয়।
কর্মসূচিতে রুল পাম ট্রি, কোকো ক্লোভা, খেজুর গাছ, নারিকেল গাছ, আম গাছ, কাঠাল গাছ, কৃষ্ণচূড়া, শিউলি, চন্দন, রাধাকৃষ্ণ, জবা, পাতাবাহার, গন্ধরাজ, হাসনাহেনাসহ অন্তত ২০ প্রজাতির বিভিন্ন উন্নত জাতের ৩০০ বৃক্ষ রোপণ করা হয়।
এর আগে গোপালনগর ইউ.এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে রুল পাম ট্রি এবং কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়। এসময় গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের অন্যতম পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সদস্য ডাঃ আরিফুর রহমান ফারুক, উপদেষ্টা সদস্য ড. ইন্জিনিয়ার আব্দুল আলীম, জাকির হোসেন লিখন, প্রধান শিক্ষক আতাউর রহমান, সারাদেশব্যাপী লক্ষাধিক চারারোপনকারী প্রকৃতি প্রেমী সাইফুল ইসলাম নাবিল, প্রকৃতি প্রেমী আসাদুল ইসলাম আশা ,অত্র সংগঠনের সহ-সভাপতি আব্দুর রাকিব সনেট, সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাবিলা তাবাচ্ছুম সহ ট্রাস্টের অন্যান্য সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Tags
সারাদেশ
