ধুনট, বগুড়া, প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই সম্মিলন অনুষ্ঠিত হয়
সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদ এবং উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সানজাদ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ্ সুলতান কলেজ আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সহ-সভাপতি আহসান হাবীব, আনোয়ার হোসেন, জিয়াউল হক মিথুন, সাদ্দাম হোসেন ও মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান হৃদয়, ইমরান হোসেন, এস. এম. জাকির হাসান, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান মিয়া, ফারহান সাদিক, শহর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রনি এবং সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ওহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী রকিবুল হাসান রকি, সোহাগ ইসলাম, আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
