জাতীয় পার্টির উপজেলা দিবস অনুষ্ঠানে এরশাদের উন্নয়ন চিত্র গোটা বাংলাদেশে বিরাজ করছে - মোস্তফা শফিকুল ইসলাম



ইমরান হোসেন,কয়রা প্রতিনিধিঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম বলেছেন এরশাদের উন্নয়ন চিত্র গোটা বাংলাদেশে বিরাজ করছে। তিনি ইসলামের জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এদেশের মানুষ ভূলতে পারে না। সে কারণে জাতীয় পার্টি জনগণের দল বলে দাবি করেন।

বৃহস্পতিবার  সকাল আনুমানিক ১১ টায় জাতীয় পার্টির উপজেলা দিবস অনুষ্ঠান উপজেলা জাতীয়পার্টির  অস্থায়ী কার্যালয়ে সদস্য সচিব এম রফিক সিরাজের সঞ্চালনায় তিনি সভাপতির বক্তব্য  এ কথা বলেন। বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি শেখ আইজুদ্দিন, মন্জুর হোসেন লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি নেতা গাজী রেজওয়ানুল করিম, মোল্লা ইন্তাজ আলী, ডাক্তার রুহুল আমিন, ঢালী কামরুল ইসলাম, মোল্লা অহিদুজ্জামান, মোঃ আমজাদ হোসেন, মোঃ হাসানুজ্জামান, তাজমিনুর রহমান, ও ওলামা পার্টির সদস্য সচিব কাজী সিরাজুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post