ধুনটে ধানের শীষের ভোট চেয়ে সাবেক এমপি সিরাজের গণসংযোগ




ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ধানের শীষের প্রচারনায় পথসভা ও গণসংযোগ করেছেন বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বৃহস্পতিবার উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতি, মহিশুরা, সাতটিকরী, গোপালনগর, রান্ডিলা, বুধারগাতি, গজিয়াবাড়ি, খাটিয়ামারী বাজারসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জনসাধারণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফার মূল বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ কখনও প্রতারিত হয়নি। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে যা যা করণীয় তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে।

বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভি বলেন, বিএনপি ক্ষমতায় এলে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণে কাজ করা হবে। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় বিএনপি, যুবদল সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post