ধুনটে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত



ধুনট, বগুড়া, প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া ধুনট উপজেলার উদ্যোগে রুকন সম্মেলন আয়োজন করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় উপজেলা জামায়াতের ২২৭জন রুকনের অংশ গ্রহণে আদর্শ কেজি স্কুল রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ। আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মানসুর রহমান, বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান, ধুনট উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আব্দুল করিম প্রমুখ।
আমিরে জামায়াতের ভোট প্রদান সহ সাংগঠনিক ও নির্বাচনী বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে উক্ত সম্মেলনে।

Post a Comment

Previous Post Next Post