রূপসায় ব্লাড কাফেলার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ‎


রূপসী রূপসার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন রূপসা ব্লাড কাফেলা'র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীফলতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চন্দনশ্রী গ্রামে এ কার্যক্রম সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সোহানুর রহমান। রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এইচ এম জিহানুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিশ্বাস, কোষাধ্যক্ষ আবিদ হাসান, সদস্য শেখ মোহাম্মদ কাঈফ, রাইজুল ইসলাম, সাইফুল্লাহ হাওলাদার প্রমুখ।

‎রক্তদানের গুরুত্ব তুলে ধরে আয়োজকরা জানান—

‎ “যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা।”

Post a Comment

Previous Post Next Post