রাজারহাটে মাদ্রাসা থেকে দশ বছরের কিশোর নিখোঁজ



রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
রাজারহাটে দশ বছরের এক কিশোর  ৪দিন থেকে নিখোঁজ রয়েছেন। গত ১৩ই অক্টোবর ২০২৫ ইং তারিখে উপজেলার রেজিয়া বেগম কওমি মাদ্রাসার সামন থেকে নিখোঁজ হন।নিখোঁজ কিশোরের নাম মো:আরাফাত সানী বয়স ১০ বছর।উপজেলার সদর রাজারহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাটমল্লিক বোতলার পাড় গ্রামের শাহ আলম ও আফরোজা দাম্পত্তির বড় ছেলে।গত তিন থেকে ছেলে কে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে শাহ আলম ও আফরোজা দাম্পত্তি পাগল প্রায় অবস্থা।এই ঘটনায় গত ১৪ ই অক্টোবর ২০২৫ ইং তারিখে রাজারহাট থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ কিশোরের বাবা শাহ আলম।
নিখোঁজ কিশোর আরাফাত সানির উদ্ধারের বিষয়ে রাজারহাট থানার ওসি নাজমুল আলম জানান উঠতি বয়সের ছেলে হয়তো রাগ করে কোথাও চলে যেতে পারে।ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় খোজখবর করছি।তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হবে।

Post a Comment

Previous Post Next Post