রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বিলকিস বেগমকে প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে এক যুবক। বৃহস্পতিবার সকালে রাজারহাটের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।
জানা গেছে গত বুধবার সকালে আব্দুল্লাহ আল মামুন নামক এক যুবক তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও মাকে নিয়ে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ঐ হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিলকিস বেগম কোনো কিছু না দেখেই রোগীকে আল্ট্রাসনো করতে বলেন। সদ্য আল্ট্রাসনোর কাগজ দেখালে ডাক্তার বিলকিস বেগম ক্ষিপ্ত হয়ে বলেন ওসব রিপোর্ট তিনি দেখবেন না,আবার আল্ট্রাসনো করাতে হবে।
ঘটনা বোঝার জন্য যুবকের বৃদ্ধা মা তার পুত্রবধুকে পুনরায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ঐ ডাক্তার বৃদ্ধাকে অপমানসুলভ আচরণ করে বলেন যার রোগী সেই দেখবে। অসৌজন্যমূলক আচরণে বৃদ্ধা অসুস্থ বোধ করলে
ঘটনার প্রতিবাদে ঐ যুবক প্লাকার্ড হাতে হাসপাতালের সামনে অবস্থান নেয়।
Tags
সারাদেশ
