ধুনটে ইউএনও এবং ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

 


নিয়ামুল ইসলাম , ধুনট, বগুড়া:

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলমের সাথে ধুনট উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বিকেলে ওসির কার্যালয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আলাদা আলাদা ভাবে এই সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম,এ রাশেদ, সহ সভাপতি আনোয়ার হোসেন আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম তিনু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন,  প্রচার ও প্রকাশনা প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল ইসলাম ও প্রেসক্লাবের প্রধান সমন্নয়কারী কারিমুল হাসান।

মতবিনিময় কালে ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম ধুনট উপজেলা প্রেসক্লাবের উপস্থিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশাকরি আপনারা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এছাড়াও যেকোন বিষয়ে প্রয়োজনবোধ করলে আমাকে জানাবেন আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল ধুনট উপজেলা প্রেসক্লাবের উপস্থিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সৎ সাংবাদিকতা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করি।

Post a Comment

Previous Post Next Post