খুলনায় দুই সাংবাদিকের উপর হামলায় কয়রা প্রতিবাদ সমাবেশ



কয়রা প্রতিনিধিঃ 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের পএিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায়  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১ টায় কয়রা কয়রা প্রেসক্লাবের আয়োজনে কয়রা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে সাংবাদিক, সুশীল সমাজ ও মানবাধিকার  কর্মীরা অংশ গ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন,সাংবাদিকের উপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করেছে ।  আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন । বক্তারা  আরও বলেন,  সত্য বস্তুনিষ্ঠ সংবাদ  পরিবেশনের পথে যেকোনো বাঁধা অগ্রহণযোগ্য হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনতে দাবি জানান এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। 

এসময় বক্তব্য রাখেন, কয়রা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ হারুন অর রশীদ,জেলা বিএনপির সদস্য এম এ হাসান,  সাংবাদিক  ইমতিয়াজ উদ্দিন, তরিকুল ইসলাম, শেখ সিরাজুদ্দৌলা লিংকন,এস এম আলাউদ্দিন, কামাল হোসেন,   নিতিশ সানা, মোস্তাফিজুর রহমান সোহাগ , হাফিজুর রহমান,  মোস্তফা রিজওয়ান হোসেন, মাসুম বিল্লাহ, কোহিনূর আলম, ফরহাদ হোসেন প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post