মসজিদে ঢালাই কাজ উদ্বোধন ও কন্যাদায়গ্রস্ত পিতাকে সহায়তা আব্দুস সোবহানের



আব্দুল হাকিম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নারিকেল বাড়ি খেওয়ার পাড় জামে মসজিদের মেজে ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন উলিপুর উপজেলার জন মানুষের নেতা আব্দুস সোবহান।
বৃহস্পতিবার ২রা অক্টোবর দুপুর ১:০০ টায় স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দদের সাথে নিয়ে উলিপুর ৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুস সোবহান মসজিদের মেজে ঢালাই কাজে নিজে বালু সিমেন্ট মিশ্রিত মালামাল ঢেলে মেঝে ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।এর আগে ওই মসজিদের কমিটি ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ৮০ব্যাগ সিমেন্ট আল্লাহর ওয়াস্তে দান করে দ্বীন ও ধর্মের খেদমতে সামিল হন।
এসময় উলিপুর উপজেলার জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মন্টু মন্ডল,উপজেলা জাতীয় পার্টির সদস্য ও শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আলম মিয়া,জাপা নেতা সাহিদুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক আব্দুল মান্নান,নয়ন ফারাজী,রসুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে ৩:০০টায় উলিপুর পৌরসভার 
২নং ওয়ার্ডের পশ্চিম শিববাড়ী বৈরাগী পাড়া গ্রামের সন্তোষ মহন্তের ছেলে হেম বাবুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন উলিপুর উপজেলার অসহায়-গরীব, দু:খী ও মেহনতী মানুষের নেতা আব্দুস সোবহান।

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) দুপুরে সন্তোষ মহন্তের পরিবারে হেম বাবু দম্পতির নিজ বাড়িতে গিয়ে তিনি আর্থিক সহায়তার নগদ টাকা তাদের হাতে তুলে দেন।
এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে সন্তোষ মহন্ত পরিবার আব্দুস সোবহানের নিকট সহায়তা চাইলে তিনি আন্তরিকভাবে এ সহায়তা প্রদান করেন।

এসময় হেম বাবু কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার মেয়ের বিয়ের সময় আর্থিক সংকটে আমি খুব অসহায় হয়ে পড়ি।আব্দুস সোবহান ভাই সাহায্যের হাত বাড়িয়ে না দিলে হয়তো মেয়ের বিয়ের আয়োজন করতে কষ্টসাধ্য হয়ে যেত।
আমি তার প্রতি আন্তরিকভাবে  কৃতজ্ঞ প্রকাশ করছি।

আব্দুস সোবহানের ধারাবাহিক এই সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, “অসহায় মানুষের প্রতি আব্দুস সোবহানের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
তিনি যদি আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হতে পারেন, তবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আরও বড় সুযোগ পাবেন এবং এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি।

Post a Comment

Previous Post Next Post