খুলনার রূপসা উপজেলায় “রূপসা ব্লাড কাফেলা”র আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রূপসার সিংহের চর এলাকার আল ফাতাহ জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিশ্বাসের সঞ্চালনায় রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এইচ এম জিহানূর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিক, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সদস্য আবুল খায়েরসহ আরও অনেকে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আসুন, নিজের রক্তের গ্রুপ জেনে নিই—একদিন কারও জীবন বাঁচাতে কাজে লাগবে।”
