মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকেলে ২ নং সাতেঙ্গা ওয়ার্ড এর ভয়ডা পাড়া গ্রামে উঠান বৈঠক ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী।
উঠান বৈঠকে তারেক উল্লাহ চৌধুরী বলেন, ‘ধানের শীষ মানে উন্নয়ন। ধানের শীষ মানে নিরাপত্তা। ধানের শীষ মানে জনতার হ্রদয়ের স্পন্দন। তাই আগামী দিনে ভালুকার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান খান রুবেল, রানা পারভেজ রিপন, মোজা মেম্বার, বিএনপি নেতা বিল্লাল প্রমুখ। এছাড়াও এসময় স্থানীয় নারী-পুরুষ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
