উলিপুর প্রতিনিধি:
উলিপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রাত্রীকালীন বাঙ্গালীর উন্মাদনার জাতীয় খেলা হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে আতশবাজি ফুটিয়ে খেলার শুভ উদ্বোধন করেন উলিপুর উপজেলার জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক জননেতা আব্দুস সোবহান।
২২ শে নভেম্বর ২০২৫ইং তারিখে শনিবার রাত ৯:০০ টায় উলিপুর উপজেলার মিনা বাজারের যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত হাডুডু টুর্নামেন্টে পান্ডুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আগুন্তক দর্শকদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য দেন উলিপুর ৩ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক জননেতা আব্দুস সোবহান।এসময় উপস্থিত জন সাধারনের উদ্দেশ্য তিনি বলেন আমার রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে উলিপুর উপজেলাবাসীকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত উন্নত উলিপুর উপহার দেওয়া।
রাস্তা-ঘাট,শিক্ষা-চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা সুনিশ্চিত করা।
পরে খেলোয়াড়দের উদ্দেশ্য জননেতা আব্দুস সোবহান বলেন খেলা টা হচ্ছে একটা শিল্প আমরা খেলাটাকে উপভোগ করবো কিন্তু কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে খেলবো না এবং ঝুঁকি নিয়েও খেলবো না।
টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করেন।
নক আউট পদ্ধতিতে খেলাটি পরিচালনা করা হয়।
খেলার সভাপতি পান্ডুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন শুভেচ্ছা বক্তব্য দেন।
এসময় তিনি খেলার প্রধান অতিথি আব্দুস সোবহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশ্য খেলা যেন বিঘ্নিত না হয় সেরকম পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজু আহমদ শাখা ব্যবস্থাপক সোনালী ব্যাংক বড়বাড়ী শাখা,লালমনিরহাট।
উল্লেখ হাজার হাজার দর্শকের উপস্থিতি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার পুন্যতা এনে দেয়।
