রাজারহাটে উপজেলা জাসাস কমিটির আত্মপ্রকাশ




রাজারহাট(কুড়িগ্রাম)
প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার রাজারহাট উপজেলা শাখার একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জাসাস কমিটির আহ্বায়ক জাকি মো: আহসান হাবীব সজিব ও সদস্য সচিব নুর জামাল বাহাদুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন। সদ্য ঘোষিত রাজারহাট উপজেলা জাসাস কমিটিতে মো: মাসুদ রানাকে আহ্বায়ক ও ছামিনুর ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে মাহফুজুর রহমান জনি ও সাধারণ সদস্য হিসাবে আলী আজগর লাল,সাজু মিয়া,আলমগীর হোসেন,ইউনুস আলী,শাহাজাহান,সহিদুল হক বকসী,মোস্তফা কামাল ও লাবীব খন্দকার কে মনোনীত করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post