স্টাফ রিপোর্টার:
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ, বগুড়া জেলার সিভিল সার্জন ও ডেপুটি সিভিল সার্জন, জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ।
মহাপরিচালক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রাপ্ত চিকিৎসাসেবা বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বগুড়ার সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Tags
সারাদেশ
