নিয়ামুল ইসলাম ধুনট, বগুড়া:
বগুড়ার ধুনটে ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার আড়কাটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিশু শিক্ষার্থী মরিয়ম খাতুন বাড়ীর অদুরে নদীর ধারে জঙ্গলের খেলা করছিল। এমন সময় অসাবধানতা বসত শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হুল ফুুটিয়ে দেয়। শিশুটি ব্যাথাসহ অসুস্থ্য হয়ে পড়লে বগুড়া শাহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে শিশু শিক্ষার্থী মরিয়ম খাতুনের মৃত্য হয়।
Tags
সারাদেশ
