জাতীয় কবির ৪৯তম প্রয়াণবার্ষিকী: খুলনায় কবিতা পরিষদের স্মরণানুষ্ঠান



নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ খুলনার উদ্যোগে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় নান্দিক একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান সাংস্কৃতিক সংগঠক মিনা মিজানুর রহমান। সভাপতিত্ব করেন কবিতা পরিষদ খুলনার সভাপতি শেখ অলিউর রহমান।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন লেখক এম এম তৈয়াবুর রহমান, কবি ইমদাদ আলী, লেখক-গবেষক অরবিন্দ মৃধা, সাংবাদিক ও কবি এল কে টফি, ছড়াকার জাহাঙ্গীর আলম এবং কণ্ঠশিল্পী রাজিব হাসান। বক্তারা নজরুলের জীবনদর্শন অনুসরণ করে দেশপ্রেমের আলোয় আলোকিত হয়ে পথ চলার আহ্বান জানান।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশিত হয়।

Post a Comment

Previous Post Next Post