অতসী মন্ডল, উলুবেড়িয়া, ৪ নভেম্বর:
উলুবেড়িয়া-১ ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত—অর্থাৎ নয়টি জিপিতেই মঙ্গলবার শান্তিপূর্ণভাবে গণনা (Enumeration) ফর্ম বিতরণ শুরু হয়েছে। প্রতিটি বিএলও (BLO) সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন।
ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম দিনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের মধ্যে শুরুতে যে আতঙ্ক ও বিভ্রান্তি দেখা গিয়েছিল, তা অনেকটাই কমেছে।
বিএলও-রা ভোটারদের কাছে গিয়ে এস.আই.আর (SIR) প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে বোঝান। এর ফলে মানুষ আরও সচেতন হয়েছেন এবং সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন।
উল্লেখযোগ্যভাবে, বিডিওকেও (BDO) সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে ও তাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এতে প্রশাসনিক উদ্যোগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
