মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে এ কার্যালয়টির উদ্বোধন করেন ধুনট উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল ও গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শহিদুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিক শাহ, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম টগর, গোসাইবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন রতন, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন সহ গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দলীয় নেতৃবৃন্দ নতুন কার্যালয় থেকে ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।