জোড়খালী ফাজিল মাদ্রাসা দুই আদর্শবান শিক্ষক শিক্ষা ও নেতৃত্বে দৃষ্টান্ত



নিয়ামুল ইসলামঃ বগুড়ার ধুনট উপজেলার জোড়খালী ফাজিল মাদ্রাসার দুই শিক্ষক সমাজে আদর্শ ও নেতৃত্বের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁরা হলেন অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম  ও প্রভাষক আঃ করিম ।

মাওলানা আমিনুল ইসলাম

মাওলানা আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে জোড়খালী ফাজিল মাদ্রাসায় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও চারিত্রিক দৃঢ়তা ছাত্র-শিক্ষক সমাজে প্রশংসিত। শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনে তিনি সবসময় সচেষ্ট থাকেন। তিনি একজন কঠোরপরিশ্রমী মানুষ।বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও সামাজিক নেতৃত্বের ক্ষেত্রে তাঁর অবদান এলাকাবাসীর কাছে অনুকরণীয় হয়ে উঠেছে।

প্রভাষক আব্দুল করিম

অন্যদিকে, একই প্রতিষ্ঠানের প্রভাষক আব্দুল করিমও একজন আদর্শবান শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাঁর সরলতা, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীবান্ধব আচরণ শিক্ষাক্ষেত্রে তাঁকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখা সেক্রেটারি  হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক নেতৃত্বেও তিনি সর্বদা অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

সমন্বিত অবদান

শিক্ষাক্ষেত্র ও সমাজে নেতৃত্বের মাধ্যমে এই দুই শিক্ষক শুধু শিক্ষার্থীদেরই নয়, সাধারণ মানুষের কাছেও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তাঁদের আদর্শ জীবনধারা ও নৈতিক অবস্থান আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

Post a Comment

Previous Post Next Post