ভালুকা উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভালুকা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ২ টায় ভালুকা সরকারি কলেজ মাঠে এ সমাবেশ বসে।
সমাবেশ সফল ও সার্থক করতে বিশাল মিছিল নিয়ে যোগ দেন ভালুকা পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম, সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি এবং যুগ্ন আহবায়ক মোঃ ছাদিকুর রহমান। দুপুরে ভালুকা পাঁচরাস্তা মোড় থেকে নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল মিছিল কলেজ মাঠে প্রবেশ করলে চারপাশ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় পৌর মৎস্যজীবী দলের অন্যান্য যুগ্ন আহবায়কসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
