বগুড়ার ধুনট পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অনীতা রানী শীলের পরিবার বর্তমানে চরম সংকটে রয়েছে। তার ছেলে হৃদয়, যিনি পরিবারটির একমাত্র উপার্জন মাধ্যম ছিলেন। হৃদয়ের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
মানবিক সহায়তার অংশ হিসেবে অনীতা রানীর ছোট ছেলের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহনের দায়িত্ব নিয়েছে ধুনট পৌর জামায়াত। জামায়াতের এ উদ্যোগে অনীতা রানীর পরিবার নতুন করে আশার আলো দেখতে পেয়েছে।
স্থানীয়রা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। জামায়াতের এ সহযোগিতা সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।
